কাহারোলে একদল কুকুরের কামড়ে হূদয় চন্দ্র শীল (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া মামির মোড়ে এ ঘটনা ঘটে। হূদয় কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া শীলপাড়া গ্রামের অবিনাশ শীলের ছেলে।
জানা যায়, মাঠে কাজ করে শিশু হূদয় শীল বাড়ি ফিরছিল। এ সময় পাঁচ/ছয়টি কুকুর দল বেঁধে তার ওপর হামলা চালায়। কুকুরগুলো তার শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। এক পর্যায় কামড়ে তার গলার শিরা ছিঁড়ে ফেলে সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলে। এ সময় এলাকার লোকজন দেখতে পেয়ে শিশু হূদয় শীলকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। রাস্তায় প্রচুর রক্ত ক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাবাসুম তাজরুবা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।