খালেদা জিয়ার সঙ্গে তিন বিএনপি নেতার সাক্ষাত্

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা। রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। একজন নেতা জানান, গতকাল সোমবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উদ্যাপনের বিষয়ে আলোচনা করতেই দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত্ করেন দলের এই তিন সিনিয়র নেতা। তারা চেয়ারপারসনের কাছ থেকে এ বিষয়ে দিকনির্দেশনা নিয়েছেন। গতকাল সোমবার বিকাল ৩টায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়টিও খালেদা জিয়াকে অবহিত করা হয়েছে।