সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উত্সব শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উত্সব উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল সোমবার বিকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী কে এম খালিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘করোনার কারণে সোনারগাঁ জাদুঘর উন্নয়নে প্রকল্প ব্যাহত হয়নি। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। প্রধানমন্ত্রীও এর অনুমোদন দিয়েছেন। আশা করছি, মাসখানেকের মধ্যে আমরা এটার কাজ শুরু করব।’