সাভারে ফজলুল হক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

সাভারে পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ ফজলুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নাজমুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন—পাবনা জেলার আমিনপুর থানার টাংবাড়ী গ্রামের সাত্তার শেখের ছেলে মাসুম শেখ (৩৫), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার রায়েরমহল গ্রামের মৃত শেখ কিসলু রহমানের ছেলে মোহাম্মদ জনি (৩২) ও পাবনা জেলার সুজানগর থানার উদয়পুর মিয়াবাড়ী গ্রামের মৃত আশু মিয়ার ছেলে আব্দুর রব মিয়া (৪২)। তারা সবাই রাজধানীর মিরপুরে বসবাস করে অপহরণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।