ষষ্ঠ শ্রেণির ইংরেজি

Kinds of Parts of Speech

 

১. Noun: Karim reads a book. করিম একটি বই পড়ে।

I live in Dhaka.  আমি ঢাকায় বাস করি।

Karim (করিম) একটি ছেলের নাম, Dhaka (ঢাকা) একটি শহরের নাম। Karim, Dhaka — এই word গুলো দিয়ে নাম বোঝায়।

তার মানে, Noun এর সংজ্ঞা হলো—

কোনো কিছুর নামকেই Noun বলে।

উদাহরণ— Rakib, Sakib, Riya, Feni, India ইত্যাদি।

২. Pronoun : Samin is a boy.  সামিন একটি বালক।

He reads in class Five.  সে পঞ্চম শ্রেণিতে পড়ে।

দ্বিতীয় Sentence — টিতে Samin এর বদলে He বসেছে।

Riya is a girl. রিয়া একটি বালিকা।

She reads in Class four.  সে চতুর্থ শ্রেণিতে পড়ে।

দ্বিতীয় Sentence —টিতে Riya এর বদলে She বসেছে।

He, She — এই word গুলো Noun —এর পরিবর্তে বসে।

তার মানে, Pronoun এর সংজ্ঞা হলো—

Noun এর পরিবর্তে যে word বসে তাকেই Pronoun বলে।

উদাহরণ— he, she, I, me, we, you, her, it ইত্যাদি।

৩.  Adjective : Shahin is a bad boy. শাহিন একটি খারাপ ছেলে।

Rahim is a good boy.  রহিম একটি ভালো ছেলে।

You looks beautiful. তোমাকে সুন্দর দেখাচ্ছে।

ও need two pens. আমার দুটি কলম দরকার।

bad — অর্থ খারাপ, good — অর্থ ভালো, beautiful — অর্থ সুন্দর, two — অর্থ দুই। bad, good, beautiful, two —এই word গুলো দিয়ে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়।

তার মানে, Adjective এর সংজ্ঞা হলো—

যে word কোনো Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায়, তাকেই Adjective বলে। উদাহরণ— good, bad, nice, lovely, much ইত্যাদি।