দশম শ্রেণির শিক্ষার্থী সুবর্না তার বিজ্ঞান বই থেকে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করেছে। তোমরাও মূলপাঠ্যবই থেকে তৈরি করা প্রশ্ন ও উত্তরগুলো পাঠিয়ে দাও এই মেইলে-
anushilon.ittefaq10@gmail.com
২৭। ১ সিসি পানির ভর সমান কত গ্রাম?
= ১ গ্রাম।
২৮। পানির সর্বোচ্চ ঘনত্ব কত?
= ১০০০ কেজি/মিটার।
২৯। লোনা পানির ইংরেজি কী?
= Marine water
৩০। হিমবাহ ও তুষার স্রোতে শতকরা কত ভাগ পানি আছে?
= ২ ভাগ।
৩১। স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ফুটালে পানি জীবাণুমুক্ত হয়?
= ১৫-২০ মিনিট।
৩২। পানির সবচেয়ে বড় উত্স কী?
= সমুদ্র।
৩৩। পনির ঘনত্ব কীসের উপর নির্ভর করে?
= তাপমাত্রা।
৩৪। ওজোনের সংকেত কী?
= O3
৩৫। ভূগর্ভস্থ পানি দুষণের প্রধান কারণ কী?
= আর্সেনিক।
৩৬। বাষ্প ঘণীভূত হয়ে কী উত্পন্ন করে?
= মেঘ।
৩৭। নদ-নদীর পানি কীরূপ হয়?
= ক্ষারীয়।
৩৮। রামসার কনভেনশন কোন প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল?
= ইউনেস্কো।
৩৯। রামসার কনভেনশন কোথায় অনুষ্টিত হয়েছিল?
= ইরানে।
৪০। ভারত সরকার কত সালে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে?
= ১৯৭৫ সালে।
৪১। রামসার কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়?
= ১৯৭১ সালে ২ ফেব্রুয়ারি।