আধুনিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে চাকরির সুযোগ

লাইব্রেরিতে রয়েছে বিপুলসংখ্যক বই আর জার্নাল। ক্যাম্পাসজুড়ে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সিসিটিভি, মাল্টিমিডিয়া প্রজেক্টর সুবিধাসম্বলিত ক্লাসরুম, ওয়াই-ফাই সংযোগসহ সকল প্রকার আধুনিক সুযোগ-সুবিধা। এমন মনোরম পরিবেশে শিক্ষা অর্জনের সুযোগ মিলছে শিক্ষার্থীদের। বলছিলাম, ৬৯ মহাখালীতে অবস্থিত ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স টাওয়ার’-এ পরিচালিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির কথা। 

উদ্যোক্তাদের ভাষ্য, স্ট্যান্ডার্ড গ্রুপের ৩০টিরও বেশী সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষাবর্ষ শেষ হলেই শিক্ষার্থীদের বিদায় জানানোর পক্ষে নয় তারা। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ছাড়াও যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ দিতে প্রস্তুত কর্তৃপক্ষ।

ইউনিভার্সিটিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, ‘প্রতিষ্ঠানটিকে স্বল্পতম সময়ের মধ্যে দেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উন্নয়ন কাজে পরিপূর্ণ সহায়তা করছেন উদ্যোক্তারা। মেধা, যোগ্যতা ও অধিকারের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের জন্য ১৪টি বিভিন্ন ধরনের স্কলারশিপ ও টিউশন ফি ওয়েভারের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘করোনা মহামারি আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে পারেনি। অত্যন্ত যত্ন ও দক্ষতার সঙ্গে শিক্ষকবৃন্দ অনলাইনভিত্তিক পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। আশা করি, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রথম সারির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে পারব।’

জানা যায়, কম খরচে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড গ্রুপ’-এর দুই কর্ণধার ও আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তাদের স্বপ্নের বাস্তবায়ন হয় ২০১৮ সালে ৩ জুন; প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

সরকার ও ইউজিসি কর্তৃক অনুমোদিত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ট্রাস্ট’-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠাতাদের ভাষ্য— বিশ্ববিদ্যালয়টিকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পুরোপুরি অলাভজনক একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন আইএসইউ’র ওয়েবসাইট— www.isu.ac.bd