মিঠাপুকুরে অপহরণের ২৪ ঘণ্টা পর হাছান আলী নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারী অপহরণকারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার দেউতি এলাকা থেকে অপহূত ব্যবসায়ী হাছান আলীকে উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর দুর্গাপুর গ্রামের লাবণী বেগম, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের শামীম মিয়া ও একই গ্রামের শাহীন মিয়া। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।