মুন্নু এগ্রোর ‘আলু উত্তোলন যন্ত্রের’ সরেজমিন মাঠ পরীক্ষণ কর্মসূচি

শিল্পগোষ্ঠী মুন্নু গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের প্রস্তুত করা বারি মডেলের ‘আলু উত্তোলন যন্ত্র’-এর সরেজমিন মাঠ পরীক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়ার সেউজগাড়ীতে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল গবেষণা উপকেন্দ্রের গবেষণা মাঠে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার বনানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. দুলাল হোসেন ও কৃষিবিদ মো. আব্দুর রহিম, কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ইনচার্জ ড. মো. জুলফিকার হায়দার প্রধান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির নির্বাহী পরিচালক (অপারেশনস) প্রকৌশলী এ বি এম আব্দুল আলীম প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি