ক্যাপসন নিউজ

সম্প্রতি ঢাকায় পারটেক্স স্টার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টার এডহেসিভস লিমিটেডের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২১ অনুষ্ঠিত হয়েছে। পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা কামাল আহমেদ, স্টার এডহেসিভস লিমিটেডের হেড অব সেলস মিরন খানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন

 

০০০

 

বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর আকিজ ভেনচার লিমিটেড এবং এর অঙ্গসংস্থা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন। তিনি ২০১৮ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনিসেফের বেসরকারি সেক্টরের উপদেষ্টা বোর্ডের একজন সদস্য