ইউরোপিয়ান প্রযুক্তিতে বাজারে এলো ফ্রেশ বিস্কুট

নিজস্ব সেরা কাঁচামাল এবং ইউরোপিয়ান প্রযুক্তি নিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাজারে নিয়ে এসেছে ফ্রেশ বিস্কুট। বিস্কুট তৈরির অন্যতম উপাদান—আটা, ময়দা, তেল, মিল্কপাউডার এবং চিনি—যার সবই মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন যাবত্ সফলতার সঙ্গে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় বিস্কুট ফ্যাক্টরিতে সংযোজন করা হয়েছে ইতালি এবং ডেনমার্ক থেকে আমদানি করা সর্বাধুনিক প্রযুক্তির মেশিন। ফ্রেশ বিস্কুট নানাধরনের বিস্কুট বাজারজাতকরণ শুরু করেছে, যার মধ্যে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের বিস্কুট ও কুকিজ রয়েছে। এই প্রোডাক্টগুলো বর্তমানে রিটেইল স্টোর এবং অনলাইন প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি