দিন শেষে এগিয়ে জিম্বাবুয়ে

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনই লিডের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। দিন শেষে তারা ২ রানে এগিয়ে আছে আফগানদের চেয়ে। প্রথম ইনিংসে আফগানিস্তানকে মাত্র ১৩১ রানে গুটিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। ৩৮ রানেই তারা হারিয়েছিল টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে। যদিও সিকান্দার রাজা এবং শেন উইলিয়ামসের ব্যাটে ভর করে বিপর্যয় কাটিয়েছে তারা।

দুবাইয়ে গরম যেমন, উইকেটও তেমফন খট্খটে। স্পিনাররাই রাজত্ব করেন সেখানে। নতুন বলে শুরুর কয় ওভার ভালো করেন পেসাররা। কিন্তু শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ভিন্ন কিছু দেখাল জিম্বাবুয়ে। আফগানিস্তানকে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পেস আক্রমণ দিয়ে ধসিয়ে দিয়েছে। শুরুতে ব্যাট করা আফগানিস্তান অলআউট হয়েছে ১৩১ রানে। রাজা ৬২ বলে ৪৩ করে ফিরে গেলেও উইলিয়ামস ৫৪ রান করে প্রথম দিন শেষে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের ইনিংসে ভাঙন ধরিয়েছেন আফগান বাঁহাতি স্পিনার আমির হামজা। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া ১টি উইকেট পেয়েছেন ইয়ামিস আহমদজাই।

জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসের ৮ উইকেটই নিয়েছেন তাদের পেসাররা। এর মধ্যে মুজুরাবানি নিয়েছেন ৪ উইকেট। তার সঙ্গে জুটি গড়া এনজাওচি তুলে নিয়েছেন ৩ উইকেট। কিন্তু তিনিও ফিরে যান ৩১ রান করে। এরপর দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে ছয়ে নামা আফসার জাজাইয়ের ব্যাট থেকে। দলের আর কেউ দাঁড়াতে না পারায় দ্রুতই অলআউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে জিম্বাবুয়েও অবশ্য শুরুতে হারিয়েছে ১ উইকেট।