শহিদ শামশুল আবেদীন স্মৃতি সংসদ ও জালাল উদ্দিন আহমেদ স্মৃতি সংসদ চট্টগ্রামে অনুষ্ঠানরত মুজিব জন্মশতবর্ষ টি-২০ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শামশুল আবেদীন স্মৃতি সংসদ (১২৬/৭) ৩ রানে হারায় জালাল উদ্দিন আহমেদ স্মৃতি সংসদকে (১২৩/৭)। দিনের অপর খেলায় ইউসুফ গণি চৌধুরী স্মৃতি সংসদ (১০০/৮) ২ উইকেটে আবু জাফর স্মৃতি সংসদকে (৯৯/৬) পরাজিত করে। গ্রুপ পর্ব শেষে রাশেদ আজগর চৌধুরী, আবদুর রশিদ, শামশুল আবেদীন ও জালাল উদ্দিন আহমেদ স্মৃতি সংসদ সেমিফাইনাল নিশ্চিত করলেও ইউসুফ গণি চৌধুরী, শামশুল আবেদীন, আবু জাফর ও আল্লামা ইকবাল স্মৃতি সংসদ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
আজ বুধবার টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে রাশেদ আজগর চৌধুরী স্মৃতি সংসদ ও শহিদ শামশুল আবেদীন স্মৃতি সংসদ এবং দুপুর ১টা ৩০ মিনিটে জালাল উদ্দিন আহমেদ স্মৃতি সংসদ ও আবদুর রশিদ স্মৃতি সংসদ পরস্পরের মোকাবিলা করবে।