গাজীপুরে সব ট্রেনের যাত্রাবিরতিসহ ১০ দফা দাবিতে অবস্থান ধর্মঘট

জয়দেবপুর রেলওয়ে জংশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, রেলক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ, স্টেশনে ট্রেনের আসন বৃদ্ধি, রেল জংশনকে আধুনিকায়ন, ট্রেনের বগি বৃদ্ধি এবং নারী যাত্রীদের জন্য বগি সংযোজনসহ ১০ দফা দাবিতে গতকাল ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা করেছে জয়দেবপুর রেল জংশনে। ফলে টঙ্গী, ধীরাশ্রম, কালিয়াকৈর ও শ্রীপুর স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটি এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম, হোসনে আরা সিদ্দিকা জুলি প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।