উইনস্টন চার্চিলের চিত্রকর্ম ৯৭ কোটি টাকায় বিক্রি করলেন অ্যাঞ্জেলিনা জোলি

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটি বিখ্যাত চিত্রকর্ম নিলামে বিক্রি করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি প্রায় ১২ মিলিয়ন ডলার বা ৯৭ কোটি টাকার বেশি দামে এটি বিক্রি করেছেন। খবর বিবিসির

সোমবার সাবেক স্বামী ব্র্যাড পিটের দেওয়া উপহার বিরল একটি চিত্রকর্ম নিলামে তোলেন জোলি। চিত্রকর্মটি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে দেশটির নেতৃত্ব দিয়েছিলেন। ২০১১ সালে অ্যাঞ্জেলিনাকে চিত্রকর্মটি উপহার দেন ব্র্যাড। ঐ সময় চিত্রকর্মটি ২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনেছিলেন ব্র্যাড। আর ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’ চিত্রকর্মটি সোমবার বিক্রি হয়েছে ১১ দশমিক ৫ মিলিয়ন                 মার্কিন ডলারে, বাংলাদেশের মুদ্রায় যা ৯৭ কোটি টাকার বেশি। ক্রিস্টির একজন মুখপাত্র এটিকে চার্চিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে অভিহিত করেন। ১৯৪৩ সালে ক্যাসাব্লাঙ্কা সম্মেলনের পরে মরোক্কান শহর থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এ তেল চিত্রকর্মটি সম্পন্ন করেন। এ চিত্রকর্মটির শেষ একটি কপি তিনি যুদ্ধের সময় সহকর্মী ও মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে উপহার হিসেবে দিয়েছিলেন। চার্চিলের চিত্রকর্মটির বিক্রয়মূল্য নিলামে ওঠার আগে থেকেই প্রায় চার গুণ বেশি ছিল। চার্চিলের আগের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছিল ১৮ লাখ পাউন্ডে।