ধান ভানছে মোটর চালিত ঢেঁকি

কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে ঢেঁকির মাধ্যমে ধান ভাঙানো। তবে এর মধ্যেও কোথাও কোথাও এখনো ঢেঁকির প্রচলন রয়ে গেছে। এমনই একজন রাণীশংকৈল উপজেলার ভোরনিয়া গ্রামের যুবক ওমর ফারুক। তবে তিনি বিদ্যুত্ ও মোটরের মাধ্যমে প্রস্তুত করেছেন ‘ডিজিটাল ঢেঁকি’। গত ছয় মাস ধরে এর মাধ্যমে ধান ভানছেন তিনি। তিনি জানান, এই ঢেঁকির মাধ্যমে দিনে পাঁচ-ছয় মণ ধান ভাঙানো যায়। এ বিষয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, এই ডিজিটাল ঢেঁকি পরিবেশবান্ধব। যদি এটাকে অব্যাহত রাখা হয় তাহলে আমরা পুষ্টিসমৃদ্ধ চাল খেতে পারব।