যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

ভেনেজুয়েলার রাজনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে রাশিয়া আমেরিকাকে  হুঁশিয়ার করে দিয়েছেন। বিবিসি।   

রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রায়াবকভ বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজনৈতিক ইস্যুতে কোন পদক্ষেপ নিলে সেটা বিপর্যয় সৃষ্টি করবে।

রাশিয়ার পক্ষ থেকে আরো বলা হয়েছে, আমেরিকা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে।

গত বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময় বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

গুয়াইদোর এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সঙ্গে সঙ্গে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এছাড়াও  আরো কয়েকটি লাতিন আমেরিকান দেশ গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।  

আরো পড়ুন: খাশোগি হত্যায় আন্তর্জাতিক তদন্তের নেতৃত্ব দেবে জাতিসংঘ 

অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের কথা ঘোষণা করেছে রাশিয়া।

ইত্তেফাক/এসআর