গাইবান্ধায় মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

গাইবান্ধায় মাদক মামলায় রবি দাস (৩৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। আসামি রবি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চণ্ডিহার গ্রামের মৃত বেচু রাম দাসের ছেলে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ৪ নভেম্বর ৪৩০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।