ড. অমিতাভ সরকার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) পদে গতকাল যোগ দিয়েছেন। এর আগে তিনি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ড. অমিতাভ সরকার ১০ম বিসিএস পরীক্ষায় বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালের ১১ ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি