ফটো ক্যাপশন

বাংলাদেশে নিজেদের গৌরবোজ্জ্বল পথচলা উদ্যাপনে ‘যাত্রা (জার্নি) :লাল সবুজের দেশে ইউনিলিভার এর গল্প’ শীর্ষক বই প্রকাশ করেছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রবার্ট চ্যাটারটন ডিকসন। এছাড়া অন্যান্যের মধ্যে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর এমপিসহ স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ৪০ জন শীর্ষস্থানীয় ও বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন

 

০০০

 

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাংকের ১ম উপশাখা ‘আগারগাঁও উপশাখা’র উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. রাজীব পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন

 

০০০

 

১ মার্চ ২০২১ জাতীয় বিমা দিবস উদ্যাপন উপলক্ষ্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের নেতৃত্বে প্রগতি ইনসিওরেন্স লিমিটেডের প্রধান কার্যালয় ও ৪০টি শাখা অফিস ভবন আলোকসজ্জাকরণ, নির্ধারিত পোশাকে বিমা দিবসের ব্যানারসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

 

০০০

 

ঢাকা ব্যাংক লিমিটেডের ঢাকার মৌচাকে সম্প্রতি একটি উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের সিইও আরহাম মাসুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন