এনআরবিসি ব্যাংকের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার করোনা ভাইরাসের কারণে স্বল্পপরিসরে রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠান হয়। এতে বিএসইসি, ডিএসই ও সিএসইর প্রতিনিধি, ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, এমডি ও সিইও মো. মুখতার হোসেন উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এনআরবিসি ব্যাংক কোম্পানির শেয়ার আবেদন গ্রহণ করা হয় গত ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ১২০ কোটি টাকার শেয়ারের বিপরীতে ৮ দশমিক ৭২৯ গুণ আবেদন জমা পড়ে। ১০ টাকা ইস্যু মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ শেয়ার এবং যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ শেয়ার বরাদ্দ করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি