ভারতে ভবন ধসে নিহত ৭

ভারতের রাজধানী নয়া দিল্লিতে একটি চারতলা ভবন ধসে ৭ জন শ্রমিক নিহত হয়েছে। খবর জি নিউজের। 

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দিল্লির গুরুগ্রামের উল্লাস গ্রামে ভোর ৫টা নাগাদ এ ঘটনা ঘটে। দেশটির দুর্যোগবাহিনীর ৩টি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। দূর্ঘটনাস্থল থেকে ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা দেওয়া হয়।   

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ভবন ধসের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার  ঘোষণা করেছেন। 

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার 

ভবনটি নির্মাণে কোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়নি বলে খবরে বলা হয়েছে। ভবনটির মালিককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ইত্তেফাক/এসআর