ফিফা রেফারি জয়া চাকমা পেলেন সম্মাননা

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আমিন জুয়েলার্স ও বাঘবাংলা এন্টারটেইনমেন্টের আয়োজনে অপরাজিতা-২০২১ সম্মাননা পেয়েছেন ১০ জন নারী। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা, এ বছর অপরাজিতা সম্মাননা পাওয়া দশ জনের মধ্যে পাঁচ জন বীর মুক্তিযোদ্ধা নারী। তারা হলেন—আয়েশা বেগম, মুস্তারী শফি, রিজিয়া বেগম, হাফিজা বেওয়া ও শিল্পী শাহিন সামাদ। নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, নারী উদ্যোক্তা মৌসুমি ইসলাম, কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, পর্বত আরোহী নিশাদ মজুমদার। গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।