চট্টগ্রামে মুজিব জন্মশতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আজ বেলা ১টায় শহীদ শামসুল আবেদীন স্মৃতি সংসদ ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন স্মৃতি সংসদ পরস্পরের মোকাবিলা করবে। গতকাল বুধবার দিনের প্রথম সেমিফাইনালে শহীদ শামসুল আবেদীন স্মৃতি সংসদ (১১৪/৫) ৫ উইকেটে রাশেদ আজগর চৌধুরী স্মৃতি সংসদকে (১১২/৯) এবং দিনের অন্য সেমিফাইনালে রিপনের হার না মানা ৭৭ রান এবং ওবায়দুল্লার ৪৬ রানের সুন্দর ইনিংসের সুবাদে জালাল উদ্দীন স্মৃতি সংসদ (১৬৫/৫) ১২৪ রানের বিশাল ব্যবধানে আবদুর রশিদ স্মৃতি সংসদকে (৪১/১০) পরাজিত করে ফাইনালে উঠে। দু’দলের ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সব পর্যায়ের কর্মকর্তা ও কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিজেকেএস ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর অনুরোধ জানিয়েছেন।