দক্ষিণখানে কৃত্রিম তুলার কারখানার আগুন

দক্ষিণখানের সর্দারবাড়ি এলাকায় বারুয়া বিডি লিমিটেড নামে একটি কৃত্রিম তুলা তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরার দুইটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার পর দক্ষিণখানে সর্দারবাড়ি হাজী মার্কেট এলাকায় অবস্থিত ঐ কারখানা ও গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনা হয়। দমকল বাহিনীর সদস্যরা রাত ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।