দেশে করোনা ভাইরাসে গত এক দিনে ৬১৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। গত পাঁচ সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৬০০-এর নিচে ছিল। এর আগে সর্বশেষ ২৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছিল।
গতকাল বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক দিনে মারা যাওয়া পাঁচ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৪২৮ জনের মৃত্যু হলো।