নিজস্ব মিসাইল কেন্দ্র গড়লো সৌদি আরব

নিজের দেশে এ বার ব্যালিস্টিক মিসাইল বানাতে চলেছে সৌদি আরব। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণের ফ্যাক্টরি তৈরিও হয়েছে। এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট।      

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সৌদি রাজধানী রিয়াদের অদূরে আল-ওয়াটাহ'য় তৈরি হয়েছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি।  

মার্কিন বিশেষজ্ঞ টিমের ডেভিড শ্মের্লারের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা আল-জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কেন্দ্র ইতিমধ্যে বানিয়ে ফেলেছে সৌদি আরব।  

শ্মের্লার জানান, সৌদি আরবের আর কোথাও এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র নেই। সেদিক থেকে সৌদির এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ।   

আরো পড়ুন: দূতাবাস স্টাফদের ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

সৌদি আরব পরমাণু অস্ত্র বানানোর অনুমতি এখনও পায়নি। তবে, ইরানের ক্রমাগত হুমকির মুখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি পরমাণু অস্ত্র বানানোর বিষয়েও অনুমতি আদায়ে ইচ্ছে প্রকাশ করেন।

ইত্তেফাক/এসআর