জমজম কূপের সাবেক প্রধান প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা কোশক (৮০) গত ১ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজেউন)। তার মৃত্যুতে সৌদি আরব গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে। খবর আরব নিউজের।
প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা কোশক সৌদি আরবের প্রথম জমজমের উন্নয়ন ও সম্প্র্রসারণে কূপের ভেতরে প্রবেশ করেছিলেন। তিনি সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানির মহাপরিচালক ছিলেন। সৌদির প্রেস ও প্রকাশনা সংস্থার সদস্যও ছিলেন তিনি। পবিত্র নগরী মক্কার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্ম নেন প্রকৌশলী কোশক। তার পিতা মক্কার বড় ব্যবসায়ী ছিলেন। হজ মৌসুমে তার বাবা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, তুর্কি থেকে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।