ফিলিস্তিন এলাকায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের চিফ প্রসিকিউটর ফাতৌ বেনসৌডা এক বিবৃতিতে গতকাল এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, তারা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে এই তদন্ত করবেন। এতে থাকবে না কোনো ভয়, থাকবে না পক্ষপাতিত্ব। ২০১৪ সালের ১৩ জুন থেকে আসা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলবে বলে জানান চিফ প্রসিকিউটর। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাস এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। -আলজাজিরা