যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। জলাবায়ু পরিবর্তন, চীন এবং মিয়ানমার সংকটসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই বৈঠকে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া চীন, মিয়ানমার এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়েও দুই নেতা একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ইত্তেফাক/এআর