বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বঙ্গবন্ধু পরিষদের বেরোবি শাখা। 

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় সম্পর্কে মিথ্যাচারসহ শিক্ষামন্ত্রী ও সরকারকে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এ ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। বৃহস্পতিবার (৪ মার্চ) সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান এ কথা জানান। 

এদিকে, উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত অপসরণ করে বিচার ও শাস্তি দাবি করছেন অধিকার সুরক্ষা পরিষদ। বৃহস্পতিবার সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।

ইত্তেফাক/এসসিএস