ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ

শিক্ষার্থীকে আক্রমণাত্মক ও আপত্তিকর মন্তব্যর মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেদী হাসান স্বাধীনকে সাইবার বুলিংয়ের জন্য দোষী সব্যস্ত করে তাকে লিখিতভাবে সতর্ক করেছে শাবির যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী সেল। 

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেন, শাবির ‘যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী সেল’র সভাপতি অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।


এ বিষয়ে অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী বলেন, ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে মেহেদী হাসান স্বাধীনের সাথে যোগাযোগ করি। তারপর তদন্ত কমিটি তার বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়ায় আমরা এ ব্যবস্থা নিয়েছি।

উল্লেখ্য, ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী অভিযুক্ত মেহেদী হাসান স্বাধীন শাবির রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি। তিনি শাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের অনুসারী। 

ইত্তেফাক/এনএ