আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৫ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ২০ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২০ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৭। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: এমিথিস্ট ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিলে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনায় মন বসাতে পারবেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। জনসম্পৃক্ততা বাড়বে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। পিতস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বাড়তে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।