প্রবাসীদের যথাযথ গুরুত্ব দিতে হবে

আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে সচল রেখেছেন প্রবাসীরা। করোনার কারণে নাজুক পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরও তাঁরা রেমিটেন্স পাঠানো থামাননি। কিন্তু তাঁদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। করোনা টেস্ট করতে গিয়ে তাঁদের শিকার হতে হচ্ছে নানা অনিয়মের। টেস্টের জন্য ফিস নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। তবু এই ফিসের বাইরে তাঁদের কাছ থেকে আদায় করা হচ্ছে ফর্ম পূরণের নামে ২০০ টাকা। পরে করোনা রিপোর্ট আটকে দিয়ে আদায় করে নেওয়া হচ্ছে আরো বাড়তি টাকা। যে প্রবাসীরা দিন-রাত কষ্ট করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কেন হয়রানির শিকার হতে হবে? ন্যায্য মূল্য পেলে প্রবাসীরা দেশের প্রতি আস্থা রাখবেন এবং দেশের কল্যাণে নিজেদের আজীবন উত্সর্গ করে যাবেন।

মাইন উদ্দীন হাসান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া