বরিশাল অফিস
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশালের বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন বরিশাল বিএম কলেজ শাখার সভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশীদ নিলু, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক অদিতী দাস, ছাত্র অধিকার পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. মুন্নাসহ অন্যরা। এসময় বক্তারা কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন।