পাবনা প্রতিনিধি
পাবনার টাউন হল প্রাঙ্গণে গত সোমবার থেকে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী বইমেলা। এদিন মেলা উদ্যাপন পরিষদের উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট অ্যাডভোকেট রণেশ মৈত্র এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম হাসনায়েন মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। বইমেলা উদ্যাপন পরিষদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, নাগরিক মঞ্চের সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস প্রমুখ। প্রতিদিন মেলা বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।