ভুট্টাবোঝাই ট্রাক থেকে ১৫ কেজি গাঁজা জব্দ

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে বুধবার গভীর রাতে ভুট্টাবোঝাই ট্রাক থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব-১৩। এ সময় তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— জহুরুল হক লিটন, জুয়েল রানা এবং নুর আলম। র্যাব-১৩ রংপুরের এএসপি ও মিডিয়া কর্মকর্তা সামুয়েল সাংমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুট্টাভর্তি ট্রাকটি তল্লাশি করে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ ও চালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।