শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে জবনা পাল নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাতে নিজ শয়ন ঘর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত জবনা পাল শিবগঞ্জ পৌর এলাকার মৃত হেমপালের মেয়ে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদ জানান, জবনা পাল ছেলের বউ-ছোট নাতিকে নিয়ে পৌর এলাকার কুমারপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। সকালে এলাকাবাসী জানায়, স্বামী পরিত্যক্তা ঐ নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
নিহতের ভাই জনপাল জানান, নিহত জবনা পাল কাঁথা সেলাইয়ের কাজ করে নিজেই সংসার চালাত। তিনি হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দবি জানান।