কিশোরগঞ্জে তক্ষকসহ আটক ১

কিশোরগঞ্জ প্রতিনিধি ও নিকলী সংবাদদাতা

কিশোরগঞ্জে সাতটি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। বুধবার রাতে শহরের তারাপাশা এলাকা থেকে তক্ষকসহ খুরশেদ আলমকে আটক করা হয়। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুরশেদ আলম হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তক্ষকগুলো কিনে এনেছে বলে স্বীকার করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।