বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচির যমুনা নদীর শাখা থেকে বিভিন্ন উপায়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও বালু উত্তোলন চলছে। এদিকে বালু ব্যবসায়ী আব্দুল আওয়াল আকন্দ জানান, তিনি সবকিছু ম্যানেজ করে বালু উত্তোলন করছেন। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান জানান, ঐ অঞ্চলে বৈধ কোনো বালুমহালের অনুমোদন দেওয়া নেই। যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে তবে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।