চন্দনাইশে ইয়াবাসহ আটক ১

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ শিহাব উদ্দিন মুন্না (৩১) নামে এক জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, আটককৃতের বিরুদ্ধে মামলায় দায়ের শেষে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।