সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
সুন্দরগঞ্জে হাছান আলী (৩৫) নামে দণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার বেলকা ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম (কালিয়ার ছিড়া) গ্রামের মোজাহার আলীর ছেলে। সম্প্রতি একটি ফৌজদারি মামলায় আসামির অনুপস্থিতিতে গাইবান্ধার বিজ্ঞ যুগ্ম-দায়রা জজ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ লাখ ৫৮ হাজার টাকার দ্বিগুণ পরিমাণ অর্থের দণ্ডাদেশ প্রদান করে। থানা ওসি আবদুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।