ইমার্জিং দলের প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার

আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে হোম সিরিজের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ ইমার্জিং দল। একমাত্র চারদিনের ম্যাচে সফরকারীদের হারিয়েছিল সাইফ হাসানের দল। এবার ওয়ানডেতে আইরিশদের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিকরা। আজ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে মাঠে নামবে ইমার্জিং দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।

গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, সাইফ হাসানের নেতৃত্বে আজ প্রথম ওয়ানডেতে ইমার্জিং দলের একাদশে থাকতে পারেন তানজিদ হাসান তামিম, তৌহিদ হূদয়, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, শামীম পাটোয়ারি, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, রাকিবুল হাসানরা। চট্টগ্রামে ৭ ও ৯ মার্চ সিরিজের দ্বিতীয়, তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্ব শেষে ১০ মার্চ ঢাকায় ফিরবে দুই দল।