রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল জটিল রোগীদের মধ্যে সহায়তার চেক এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ব্যক্তিগত তহবিল থেকে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহ্ নুসরাত জাহান। বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন প্রমুখ। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, রূপগঞ্জের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণ করা হবে।