সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর সরকারি কলেজের ভিপি ফারুক হোসেন মিরু হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের ব্যানারে গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। থানা ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাদরিন সুমি ও নিহত মিরুর বড় ভাই রিয়াজুল করিম হিরু বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তিন মাসের মধ্যে মিরু হত্যার বিচারের দাবি জানান।