আব্দুর রব হাওলাদার
জ্যোতিষ বিজ্ঞানী প্রফেসর হাওলাদার (অ্যাডভোকেট আব্দুর রব হাওলাদার) (৮৫) দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে ২৮ ফেব্রুয়ারি ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ...রাজিউন) । তিনি দুই পুত্র, তিন কন্যা, স্ত্রী, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. ফজলুল করিম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মো. ইউসুফ সোহেলের পিতা মো. ফজলুল করিম (৭০) মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়। মো. ইউসুফ সোহেলের পিতা মো. ফজলুল করিমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মো. ইয়াছিন ব্যাপারি
ভোলার মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক, মনপুরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. ছালাহ উদ্দিনের পিতা মো. ইয়াছিন ব্যাপারি (৮৬) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, আট ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মনপুরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আক্তার চৌধুরী শোক প্রকাশ করেন। আজ শুক্রবার সকালে জানাজা শেষে উত্তর চর যতিন জামে মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
চেয়ারম্যান মুজিবুর রহমান
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান (৬৫) গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্টমার্টিনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় স্থানীয় মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
০