প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকালে টিকা নিয়েছেন। শেখ হাসিনা টিকা নেওয়ার সময় তার পাশে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেন শেখ রেহানা।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী নিজেই সেদিন কর্মসূচি উদ্বোধন করেন। গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হয় গণটিকাদান। তারপর থেকে এ পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। করোনা ভাইরাসের টিকা নিলেও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।