দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার ৮টা পর্যন্ত) করোনা ভাইরাসে সংক্রমিত ৬১৯ জন শনাক্ত হয়েছেন। এ সংখ্যা এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এর থেকে বেশি শনাক্ত ছিল গত ২০ জানুয়ারি ৬৫৬ জন। বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া সাত জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৪৩৫ জনের মৃত্যু হল।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুই জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের সাত জনের বয়সই ৬০ বছরের বেশি ছিল।