ইসরাইল অধিকৃত ফিলিস্তিন এলাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধের তদন্তের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্র হতাশ। কঠোরভাবে এর তীব্র বিরোধিতা করছি। ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, এ বিষয়ে তদন্ত করার কোনো অধিকার আইসিসির নেই। ইসরাইল আইসিসির কোনো অংশ নেয় এবং সেই আদালতের নির্দেশ মানায় বাধ্যবাধকতা নেই। বুধবার আইসিসি জানায়, তারা যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে। —আলজাজিরা