রাজধানীর মধুবাগে দোকানে অগ্নিকাণ্ড

রাজধানীর মধুবাগে তিনটি মুরগির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম দৈনিক ইত্তেফাক অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

ইত্তেফাক/এএএম